শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে ফেসবুক

আখিরুজ্জামান সোহান: [২] সাম্প্রতিক সময়ে বিশেষ করে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট সাসপেনসনের ঘটনা বেড়েছে। তবে এর পেছনের প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয় ব্যবহারকারীরা ধারণা করছে, অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যক্তিগত তথ্য না থাকায় নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট ডিজেবল করা হচ্ছে।

[৩] কয়েকজন ব্যবহারকারী দাবি করেছে, গত দুই একদিনের মধ্যে হঠাৎই তাদের অ্যাকাউন্টগুলোর এক্সেস করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিছু ক্ষেত্রে ভ্যারিফিকেশনের জন্য সরকারি ইস্যুকৃত আইডি কার্ড চাচ্ছে ফেসবুক। কার্ডে উল্লেখিত নাম এবং জন্মতারিখে অসঙ্গতি থাকলে সেই অ্যাকাউন্ট চিরদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বলে জানান তারা।

[৪] এই সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি ভুয়া টেক ফার্ম এবং ডিজিটাল এজেন্সি নামে বেনামে অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার নাম করে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে সাধারণ ব্যবহারকারীদের হয়রানীসহ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়।

[৫] তবে বিষয়টি নিয়ে এখনো অফিসিয়াল বিবৃতি দেয়নি বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটার মালিকানাধীন ফেসবুক।

তথ্য সূত্র: ডেইলি স্টার

  • সর্বশেষ