শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

আবুল কালাম ও মিজান তানজিদ, পাবনা: পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও র‍্যাব জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জ্বালানিবাহী একটি লরি এসে পেট্রোল পাম্পে তেল খালাস করছিলো। এ সময় তেলের লাইনের মুখ খোলার সাথে সাথে স্পার্কিং করে আগুন ধরে যায়।

এ সময় লরির চালক পেট্রোল পাম্প থেকে গাড়ি চালিয়ে সড়কের উপরে নিয়ে দ্রুত নেমে যায়। ততক্ষণে পেট্রোল পাম্প ও লরিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ, র‍্যাব সদস্য এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ